হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ২২, ২০২৬

দিল্লির বিক্ষোভে রাজনৈতিক উসকানির অভিযোগ, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার আশ্বাস রাজনাথ সিংয়ের

By আন্তর্জাতিক ডেস্ক | বেঙ্গল টাইমস

IMG_8402

নয়াদিল্লি: ভারতের রাজধানী দিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তরুণদের বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের অন্যায় যেন না হয়, তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে রাজনাথ সিং বলেন, দিল্লিতে চলমান বিক্ষোভ উদ্বেগজনক এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক।

তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক গোষ্ঠী নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে দেশের শিক্ষার্থী ও যুবসমাজকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার শিক্ষার্থী ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণ এবং তাদের কল্যাণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

শিক্ষার্থীদের প্রতিটি সমস্যা মনোযোগ দিয়ে শোনা এবং সেগুলোর কার্যকর সমাধান করা সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।রাজনাথ সিং তার পোস্টে বলেন, দেশের সচেতন যুবসমাজ চলমান অপচেষ্টা সম্পর্কে অবগত রয়েছে এবং তারা বিভ্রান্ত না হয়ে উন্নয়ন, অগ্রগতি ও দেশ গঠনের পথই বেছে নেবে বলে তিনি বিশ্বাস করেন।দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় বিষয়টি দেশটির জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে আন্দোলনের দাবিদাওয়া ও সরকারের অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা অব্যাহত রয়েছে।