হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৩০, ২০২৬

হোয়াটসঅ্যাপে নতুন চমক: ব্রাউজারেই অডিও-ভিডিও কল, থাকছে স্ক্রিন শেয়ার ও কল ট্রান্সফারের সুবিধা

By বেঙ্গল টাইমস ডেস্ক, ঢাকা | ৩০ জুলাই ২০২৬

IMG_8525

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে বড় ধরনের আপডেট।

এখন থেকে আলাদা কোনো অ্যাপ ইনস্টল ছাড়াই সরাসরি ওয়েব ব্রাউজার থেকেই অডিও ও ভিডিও কল করা এবং গ্রহণ করা যাবে। ফলে ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য যোগাযোগ আরও সহজ ও ঝামেলামুক্ত হবে।

মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য নতুন এই ফিচার উন্মুক্ত করার ঘোষণা দেয়। এর ফলে ব্যবহারকারীরা ওয়েব ব্রাউজারে লগইন করেই একক বা গ্রুপ—উভয় ধরনের কল করতে পারবেন। আগে এ সুবিধা পেতে ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হতো।

হোয়াটসঅ্যাপ এক ব্লগ পোস্টে জানিয়েছে, বিভিন্ন ডিভাইসে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে।

বিশেষ করে যেসব অফিস কম্পিউটারে নতুন সফটওয়্যার ইনস্টল করার অনুমতি নেই কিংবা যারা শেয়ার করা ডিভাইস ব্যবহার করেন, তাদের জন্য নতুন সুবিধাটি বেশ কার্যকর হবে।

নতুন আপডেটে যুক্ত হয়েছে একটি পৃথক ‘Calls’ ট্যাব, যেখানে কল হিস্ট্রি দেখা, স্ক্রিন শেয়ার করা এবং কল চলাকালে ইমোজি রিয়্যাকশন দেওয়ার সুবিধা থাকবে। এছাড়া চালু হয়েছে ‘Call Transfer’ ফিচার।

এর মাধ্যমে চলমান কোনো গ্রুপ কল বিচ্ছিন্ন না করেই মোবাইল ফোন থেকে সরাসরি ডেস্কটপে স্থানান্তর করা যাবে, যা একাধিক ডিভাইস ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক অভিজ্ঞতা নিশ্চিত করবে।

গ্রুপ কলের নিরাপত্তা জোরদার করতে যুক্ত করা হয়েছে ‘Waiting Room’ সুবিধা। কল হোস্ট চাইলে ‘Require Approval to Join’ অপশন চালু রাখতে পারবেন। এতে নতুন অংশগ্রহণকারীরা সরাসরি কলে যুক্ত না হয়ে অপেক্ষাকক্ষে থাকবেন এবং হোস্টের অনুমোদনের পরই কলে প্রবেশ করতে পারবেন।কলের মান উন্নত করতে নতুন আপডেটে ‘Quick HD’ ভিডিও প্রযুক্তি এবং ‘Noise Suppression’ সুবিধাও যোগ করা হয়েছে। এর ফলে উচ্চমানের ভিডিও দ্রুত চালু হবে এবং আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে পরিষ্কার কণ্ঠে কথা বলা সম্ভব হবে। মেটা জানিয়েছে, নতুন এই আপডেটগুলো ধাপে ধাপে বিশ্বের সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে আগামী কয়েকদিন বা সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারী ব্রাউজারভিত্তিক কলিংসহ নতুন সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন।