হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৩, ২০২৬

নারায়ণগঞ্জে জাতীয় পতাকা বিকৃত করে কালেমা যুক্ত করায় গ্রেপ্তার ২

By স্টাফ রিপোর্টার | বেঙ্গল টাইমস, প্রকাশ: ৪ জুলাই, ২০২৬

IMG_7794

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় পতাকার নকশা পরিবর্তন করে তাতে আরবি ভাষায় কালেমা সংযুক্ত করে অনলাইনে বিক্রির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে শুক্রবার (৩ জুলাই) তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মো. নিয়ামক উল্লাহ (২৫) এবং শেরপুর সদর উপজেলার মো. সিদ্দিক (২৬)।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা জাতীয় পতাকার নির্ধারিত নকশা পরিবর্তন করে তাতে কালেমা সংযুক্ত করে পতাকা তৈরি করতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করতেন। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় এ ধরনের পতাকা দেখা যাওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে এবং তদন্তের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, জাতীয় পতাকার নির্ধারিত নকশা পরিবর্তন করে তা বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং জাতীয় পতাকা সংক্রান্ত প্রচলিত আইন লঙ্ঘনের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।