হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ৯, ২০২৬

বরিশালে মাছের ঘেরে অভিযান, ১৪ দেশি অস্ত্রসহ ‘কিশোর গ্যাংয়ের’ দুই সদস্য আটক

By বরিশাল প্রতিনিধি | বেঙ্গল টাইমস, বরিশাল | ৯ আগস্ট ২০২৬

IMG_8836

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় ‘কিশোর গ্যাংয়ের’ সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে সাপানিয়া এলাকায় সৈকত নামে এক ব্যক্তির মাছের ঘেরে অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৪টি দেশি অস্ত্র উদ্ধার এবং দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নগরীর কাউনিয়া থানার পোল এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মৃত জসীম উদ্দিন ভূঁইয়ার ছেলে মেহেদী হাসান এবং ভাটিখানা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর ওয়ার্ডের খলিল মৃধার ছেলে আব্দুর রহমান।

পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে—দুটি ধারালো ছুরি, একটি হাঁসুয়া, দুটি ড্যাগার, পাঁচটি রামদা এবং দুটি চাইনিজ কুড়াল।

ঘেরের মালিককে খুঁজছে পুলিশ

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ চন্দ্র নাথ জানান, বিভিন্ন সূত্রে তথ্য পাওয়ার পর সাপানিয়া এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় অস্ত্রসহ দুইজনকে আটক করা সম্ভব হলেও মাছের ঘেরের মালিক সৈকত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ তাকে এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করছে।

তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানান ওসি।তিনি বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো কী উদ্দেশ্যে মাছের ঘেরে রাখা হয়েছিল এবং কোনো অপরাধ সংঘটনের জন্য এগুলো মজুত করা হয়েছিল কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ

পুলিশের দাবি, আটক মেহেদী ও আব্দুর রহমান স্থানীয় একটি ‘কিশোর গ্যাংয়ের’ সঙ্গে যুক্ত। তাদের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রগুলোর উৎস, ঘেরে মজুত করার কারণ এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।