হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ৮, ২০২৬

নিরাপত্তা পেলে দেশে ফিরতে চান সাকিব, ‘স্বাভাবিক প্রক্রিয়ায় সুযোগ নেই’ বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

By বেঙ্গল টাইমস ডেস্ক

2d1fe219-56d5-4f87-a963-0a5801a42a14

নিরাপত্তা ও আইনি সুরক্ষার নিশ্চয়তা পেলে বাংলাদেশে ফিরে নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলোর মোকাবিলা করতে এবং দেশের মাটিতে বিদায়ী টেস্ট সিরিজ খেলতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফেরার সুযোগ নেই।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হলে তিনি অবিলম্বে বাংলাদেশে ফিরতে চান। তিনি জানান, দেশে ফিরে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলাসহ সব ধরনের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে তিনি প্রস্তুত।

একই সঙ্গে দেশের মাটিতে নিজের বিদায়ী টেস্ট সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান তিনি।সাকিবের এই বক্তব্যের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এক বিবৃতিতে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, রাজনৈতিক অবস্থানের কারণে সাকিব আল হাসানের স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফেরার কোনো সুযোগ আছে বলে সরকার মনে করছে না।

সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা : রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।এদিকে জাতীয় দলের হয়ে দেশের মাটিতে সাকিবের ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত। নিরাপত্তা ও আইনি সুরক্ষার নিশ্চয়তা পেলে দেশে ফিরে নিজের ক্যারিয়ারের শেষ অধ্যায়টি বাংলাদেশের মাটিতে শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন এই অলরাউন্ডার।