নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা: রেলপথ মন্ত্রণালয়ের সভায় সচিবের সমন্বিত উদ্যোগের আহ্বান
By বেঙ্গল টাইমস ডেস্ক
ঢাকা: রেলপথ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনায় একটি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
সভায় বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত কর্মপরিকল্পনার বিভিন্ন কার্যক্রমের বর্তমান অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে কর্মপরিকল্পনার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কৌশল ও করণীয় নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় সচিব মো. ফাহিমুল ইসলাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের জন্য সব দপ্তর ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া তিনি নির্বাচনি প্রতিশ্রুতির আওতায় গৃহীত প্রকল্প ও
কর্মসূচিগুলো যথাসময়ে সম্পন্ন করতে দায়িত্বশীলতা, জবাবদিহিতা এবং
আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান।সভায় রেলপথ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।