হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ১৭, ২০২৬

ডুয়েটে আধিপত্যের লড়াই: ছাত্রদল-শিবির সংঘর্ষে রক্তাক্ত ক্যাম্পাস।

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস১৭ মে ২০২৬

7E5817CA-C84B-4D26-8319-76ACD9708321

দীর্ঘ দেড় যুগ পর দেশের অন্যতম প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে আবারও সন্ত্রাস, সংঘর্ষ ও আতঙ্কের চিত্র দেখা গেছে। ভিসি নিয়োগকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস।

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ক্যাম্পাসজুড়ে ধোঁয়া, চিৎকার ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিক্ষার্থীদের ছোটাছুটি ও সংঘর্ষের দৃশ্য দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। এর জেরে দুপুরে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক সংঘর্ষে রূপ নেয় এবং ক্যাম্পাসজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে অতিরিক্ত সদস্য মোতায়েন করে। সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেক শিক্ষার্থী নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করেছেন।

সাধারণ শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন পর শিক্ষাঙ্গনে আবারও রাজনৈতিক সহিংসতা ফিরে আসা অত্যন্ত উদ্বেগজনক। তারা অবিলম্বে সহিংসতা বন্ধ ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।