ঐতিহাসিক ১৭ই মে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।
By স্টাফ রিপোর্টার
ঢাকা: জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ’র ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর এর অন্তর্গত উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ।
রবিবার (১৭ মে ২০২৬) বিকেলে উত্তরা পশ্চিম থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আওয়ামী লীগের রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র রক্ষার পক্ষে বিভিন্ন শ্লোগান দেন।
বিক্ষোভ মিছিলটি পরিচালনা করেন উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের আহবায়ক শহিদুল ইসলাম রাকিব এবং যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম জিদান। নেতৃবৃন্দ বলেন, ১৭ মে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। তারা দাবি করেন, দেশের বৃহৎ রাজনৈতিক শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা জনগণের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।
সমাবেশে বক্তারা আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন, স্বাধীনতার চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের দিনকে ঘিরে তারা নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মিছিল শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।