হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ২৮, ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

By বেঙ্গল টাইমস ডেস্ক, ঢাকা | ২৮ জুলাই ২০২৬

IMG_8488

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার সেনাসদরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে দুই বাহিনীর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি তারা আন্তঃবাহিনী সহযোগিতা, পেশাগত সম্পর্ক এবং ভবিষ্যৎ সমন্বয়ের বিষয়েও মতবিনিময় করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সফল নেতৃত্ব এবং কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।এর আগে সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং পেশাগত সম্পর্কের ধারাবাহিকতার প্রতিফলন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।