হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ১৩, ২০২৬

অস্ট্রেলিয়ায় ৭ লাখের বেশি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করল ফেসবুক-ইনস্টাগ্রাম, কারণ অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারী

By আন্তর্জাতিক ডেস্ক, বেঙ্গল টাইমস, ঢাকা | ১৩ আগস্ট ২০২৬

IMG_8925

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর প্রায় ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে মেটা।

ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব অ্যাকাউন্টের ব্যবহারকারীদের অপ্রাপ্তবয়স্ক বলে সন্দেহ করা হয়েছিল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে মেটা জানায়, গত বছরের ডিসেম্বরে নতুন আইন কার্যকরের আগে থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার ইনস্টাগ্রাম এবং ২ লাখ ৯৪ হাজার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মেটা জানিয়েছিল, অপ্রাপ্তবয়স্কদের শনাক্ত করে প্রায় ৩ লাখ ৩১ হাজার ইনস্টাগ্রাম ও ১ লাখ ৭৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়েছে। নতুন হিসাব অনুযায়ী, সেই সংখ্যা কয়েক মাসের ব্যবধানে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আইনি চাপের মুখে মেটা

অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বয়সসীমার আইন কার্যকর করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়াচ্ছে।

নিয়ম লঙ্ঘনকারী প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে।অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও বিপুলসংখ্যক শিশু-কিশোর বিভিন্ন কৌশলে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে বলে সরকারি তথ্য ও স্বাধীন গবেষণায় উঠে এসেছে।

 পরিস্থিতিতে আইন আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। প্রস্তাবিত পরিবর্তনে নিয়ম ভঙ্গকারী প্রযুক্তি কোম্পানিগুলোর সর্বোচ্চ জরিমানার পরিমাণ দ্বিগুণ করে প্রায় ৯ কোটি ৯ লাখ অস্ট্রেলীয় ডলার করার কথা বলা হয়েছে।

এআই দিয়ে শনাক্ত হচ্ছে অপ্রাপ্তবয়স্করা

মেটা জানিয়েছে, বয়সসীমা কার্যকর করতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে। 

ফাইল, পোস্টের ধরন, জন্মদিনের উল্লেখ, স্কুল বা শ্রেণিসংক্রান্ত তথ্য এবং বিভিন্ন ক্যাপশন বিশ্লেষণ করে অপ্রাপ্তবয়স্কদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।কোনো অ্যাকাউন্টের ব্যবহারকারী ১৬ বছরের কম বয়সী বলে শনাক্ত বা সন্দেহ হলে সেটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংসদীয় জবাবদিহির মুখে প্রযুক্তি প্রতিষ্ঠান

বয়সসীমা সংক্রান্ত আইন বাস্তবায়ন এবং শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ছে।

মেটার পাশাপাশি টিকটক, গুগলের ইউটিউব এবং স্ন্যাপচ্যাটের প্রতিনিধিদেরও এ বিষয়ে সংসদীয় কমিটির সামনে হাজির হয়ে নিজেদের কার্যক্রম ব্যাখ্যা করার কথা রয়েছে।

অস্ট্রেলিয়া সরকার বলছে, শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রণয়ন নয়,

প্রযুক্তি কোম্পানিগুলোর কার্যকর নজরদারি ও জবাবদিহিও নিশ্চিত করা জরুরি।