হামের ভয়াবহ বিস্তার: উপসর্গে আক্রান্ত ১ লাখ ছাড়াল, মৃত ৭১৬ শিশু
By বেঙ্গল টাইমস ডেস্ক, ঢাকা | ২৯ জুন, ২০২৬
দেশে হামের সংক্রমণ ও এর উপসর্গজনিত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার, ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ১৪৫ শিশু আক্রান্ত হয়েছে।
এ সময়ের মধ্যে ১৪১ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, আর ১ হাজার ৪ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২১১ জনে।
এর মধ্যে ১১ হাজার ৮৫১ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি রোগীরা হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে চিকিৎসা গ্রহণ করেছেন।২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি।
সবশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬২৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ জন। অর্থাৎ চলমান প্রাদুর্ভাবে হাম ও হামের উপসর্গে মোট ৭১৬ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের সতর্কতাস্বাস্থ্য অধিদফতর অভিভাবকদের শিশুদের মধ্যে জ্বর, শরীরে লালচে দানা, কাশি, সর্দি কিংবা চোখ লাল হওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে শিশুদের হামের টিকা (এমআর টিকা) সময়মতো গ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে,
টিকাদানের আওতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ, আক্রান্তদের যথাযথ চিকিৎসা এবং জনসচেতনতা জোরদার করা গেলে হামের বিস্তার ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।দেশজুড়ে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা বিবেচনায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদফতর এবং
প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।