হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুন ২৪, ২০২৬

গ্যালারিতে মুখ ঢাকা এক রহস্যমানব! কে এই ভাইরাল তুর্কি সমর্থক ‘উদি নেকো’?

By অনলাইন ডেস্ক, বেঙ্গল টাইমস, ঢাকা ২৪ মে ২০২৬ 

a0acab74-1280-407b-ab72-07f0fbbfd665

অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে তুরস্ক। মাঠের পারফরম্যান্সে তুর্কি ফুটবলাররা যখন ভক্তদের হৃদয় ভেঙেছেন, ঠিক তখনই গ্যালারি মাতিয়ে ফুটবলবিশ্বের নজর কেড়ে নিয়েছেন এক রহস্যময় সমর্থক। পুরো মুখ কুচকুচে কালো রঙে ঢাকা, ধবধবে সাদা চুল-চোখ আর একগাল লম্বা দাড়ি—বিচিত্র এই বেশভূষার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন তুমুল ভাইরাল ‘উদি নেকো’।

গত ১৪ জুন কানাডার ভ্যাঙ্কুভারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন ক্যামেরার লেন্স প্রথম খুঁজে নেয় তাঁকে। এরপর থেকেই ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন—কে এই রহস্যমানব, আর কেনই বা তাঁর এমন অদ্ভুত সাজ?

পর্দার পেছনের মানুষটি কে?

ক্যামেরার সামনে যিনি ‘উদি নেকো’, বাস্তব জীবনে তাঁর নাম নেজদেত ওলচেরমান। হুট করে বিশ্বকাপে ভাইরাল হলেও নিজের দেশ তুরস্কে তিনি বেশ পরিচিত মুখ। ওলচেরমান মূলত তুর্কি ক্লাব ‘বেসিকতাস’-এর একনিষ্ঠ সমর্থক। প্রিয় ক্লাবের ঘরের মাঠ তুপরাস স্টেডিয়ামে তিনি নিয়মিতই এই চেনা রূপে হাজির হন। এবার ক্লাবের সেই আবেগকেই

তিনি বয়ে নিয়ে এসেছেন জাতীয় দলের জার্সিতে।

উদি নেকো' নামের রহস্য ও গভীর দর্শন​এই অদ্ভুত নামের পেছনে লুকিয়ে আছে দারুণ এক গল্প। 'নেকো' শব্দটি এসেছে তাঁর আসল নাম নেজদেতের চলিত সংক্ষিপ্ত রূপ থেকে। আর তুরস্কের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র 'উদ' বাজাতে যাঁরা পারদর্শী, তাঁদের বলা হয় 'উদি'।

সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এই লুক তৈরি করতে প্রতি ম্যাচের আগে আয়নার সামনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরাতে হয় ওলচেরমানকে।

তবে এই সাজ শুধুই বিনোদন নয়; এটি মূলত ‘ব্ল্যাক বুল’ বা ‘কালো ষাঁড়’–এর প্রতীক—যা শক্তি, সহনশীলতা আর কখনো হার না–মানার এক অদম্য মানসিকতাকে ফুটিয়ে তোলে।