বরিশালে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল স্থানীয়রা, মামলা দায়ের
By বরিশাল প্রতিনিধি | বেঙ্গল টাইমস
বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের এক কর্মীকে হ্যান্ডকাপসহ পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।
পরে স্থানীয়দের সঙ্গে আলোচনার মাধ্যমে হ্যান্ডকাপ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সরকারি কাজে বাধা এবং আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার এলাকায় ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাজার এলাকা থেকে আওয়ামী লীগ কর্মী রাসেদুল ইসলাম সেতু ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় একদল স্থানীয় ব্যক্তি পুলিশকে ঘিরে ধরেন।
একপর্যায়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামিকে নিয়ে যাওয়ার সময় হ্যান্ডকাপটিও স্থানীয়দের কাছে থেকে যায়। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে গভীর রাতে পুলিশের দেওয়া চাবি ব্যবহার করে হ্যান্ডকাপ খুলে তা ফেরত দেওয়া হয়।সক্ষম হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২ জুলাই) মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদান এবং আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার সোহেল রানা ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ হ্যান্ডকাপ উদ্ধার করতে
তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার একটি ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ছিলেন রাসেদুল ইসলাম সেতু ভূঁইয়া। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পৃথক আরেকটি মামলা করা হয়েছে।ওসি জানান, রাসেদুল ইসলাম সেতু ভূঁইয়াসহ এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।