হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ১২, ২০২৬

স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার ঘিরে সাভারে তীব্র বোমা আতঙ্ক

By সাভার প্রতিনিধি, বেঙ্গল টাইমস:

98342e84-e2cc-45ba-97a3-80824645fc92

 সাভারের বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকায় স্কচটেপে মোড়ানো একটি প্রেসার কুকার সদৃশ বস্তু ও একটি পরিত্যক্ত ড্রাম ঘিরে তীব্র বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রেখেছে সাভার মডেল থানা পুলিশ।বুধবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকার গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে একটি পরিত্যক্ত ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

সন্দেহ হওয়ায় কাছে গিয়ে তারা ড্রামের ভেতরে একটি পবিত্র কোরআন শরিফ, কিছু জামাকাপড় এবং স্কচটেপে মোড়ানো একটি প্রেসার কুকার সদৃশ বস্তু দেখতে পান।

বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয়দের দাবি, মঙ্গলবার রাতের কোনো একসময় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ড্রামটি ওই মাঠে ফেলে রেখে চলে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন জানান, জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে।

বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষায়িত বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হলে একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পুলিশ কর্মকর্তা জানান, বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরই নিশ্চিত হওয়া যাবে বস্তুটি আসলে কোনো বিস্ফোরক কি না। আপাতত নিরাপত্তার স্বার্থে উৎসুক জনতাকে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয়েছে।