আবার কমলো স্বর্ণের দাম, প্রতি ভরি ২২ ক্যারেট এখন ২ লাখ ২৫ হাজার ২৭৫ টাকা
By অর্থনীতি ডেস্ক | বেঙ্গল টাইমস
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন দর সারা দেশে কার্যকর হয়েছে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে এক বিজ্ঞপ্তিতে সংশোধিত মূল্যতালিকা প্রকাশ করা হয়।নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণালংকারের প্রতি গ্রাম বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৩১৫ টাকা।
ফলে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ২৭৫ টাকা, যা আগের দামের তুলনায় ৩ হাজার ২৮১ টাকা কম। এর আগে গত ৩ জুলাই থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়।
এ ছাড়া নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৮ হাজার ৪৪৫ টাকা, ১৮ ক্যারেটের ১৫ হাজার ৮৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি গ্রাম ১২ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
- শুধু স্বর্ণ নয়, রৌপ্যালংকারের দামও কমানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট রূপার অলংকারের প্রতি গ্রাম মূল্য ৪২০ টাকা, ২১ ক্যারেটের ৪০০ টাকা, ১৮ ক্যারেটের ৩৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম প্রতি গ্রাম ২৬০ টাকা নির্ধারণ করেছে বাজুস।
- সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- বাজুস আরও জানিয়েছে, অলংকারের নকশা ও কারুকাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে।
তবে নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না।
এছাড়া স্বর্ণ ও রৌপ্যালংকার ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জের
- ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নীতিমালাই বহাল থাকবে।
- উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের
- বাজারে ৮৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস।
- এর মধ্যে ৪৩ বার দাম বেড়েছে, ৪৩ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য, স্থানীয় কাঁচামালের দাম এবং বাজার পরিস্থিতির
পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে এ মূল্য পুনর্নির্ধারণ করা হয়।