হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ৭, ২০২৬

দেশে সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা

By নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল টাইমস:

IMG_8784

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক দিনের ব্যবধানে প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য শুক্রবার সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরির দাম হবে—

  • * ২২ ক্যারেট: ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা
  • * ২১ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা
  • * ১৮ ক্যারেট: ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা
  • * সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা

বাজুসের ঘোষণা অনুযায়ী, সংশোধিত এই মূল্য ৭ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে দেশের সব স্বর্ণের বাজারে কার্যকর হয়েছে।