হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ২, ২০২৬

বাধীনতা মানেই যা খুশি তা করা নয়’: জেন-জিদের  উদ্দেশে কড়া বার্তা অজিত ডোভালের

By বেঙ্গল টাইমস ডেস্ক, প্রকাশ: ০২ আগস্ট ২০২৬

IMG_8583

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল দেশের তরুণ প্রজন্মের উদ্দেশে এক কঠোর ও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, স্বাধীনতার অর্থ নিজের ইচ্ছামতো যা খুশি তা করা নয়। তরুণ প্রজন্মের একটি অংশ স্বাধীনতার ধারণাকে ভুলভাবে ব্যাখ্যা করছে উল্লেখ করে তিনি দেশের ইতিহাস, রাষ্ট্রগঠন এবং স্বাধীনতার প্রকৃত তাৎপর্য সম্পর্কে তাদের আরও গভীর উপলব্ধি অর্জনের আহ্বান জানিয়েছেন।

শনিবার (১ আগস্ট) পুনেতে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ‘লোকমান্য তিলক জাতীয় পুরস্কার ২০২৬’ গ্রহণকালে তিনি এই মন্তব্য করেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেন।

তিলকের আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান

বক্তব্যের শুরুতে অজিত ডোভাল ভারতের ইতিহাস ও রাষ্ট্রগঠনে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের চিন্তাভাবনা ও দূরদর্শিতা থেকে শিক্ষা নেওয়ার জন্য দেশের যুবসমাজের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আজকের প্রজন্ম যে স্বাধীনতা ভোগ করছে, তা লোকমান্য তিলকের সময়ের কঠিন বাস্তবতার সঙ্গে তুলনীয় নয়। সে সময়ের সংগ্রাম, ত্যাগ ও প্রতিকূলতা বর্তমান প্রজন্মের পক্ষে পুরোপুরি অনুধাবন করা বেশ কঠিন। লোকমান্য তিলকের জীবন ও তার চরিত্রের গভীরতা বুঝতে হলে তৎকালীন সংকটময় প্রেক্ষাপট, সামাজিক সীমাবদ্ধতা এবং শোচনীয় পরিস্থিতি সম্পর্কে ধারণা থাকা জরুরি।

দায়িত্ববোধহীন স্বাধীনতা নয়

বাধীনতার ভুল ব্যাখ্যা নিয়ে সতর্ক করে ডোভাল বলেন, অনেক তরুণ হয়তো মনে করেন স্বাধীনতা মানেই নিজের ইচ্ছামতো যেকোনো কিছু করার অধিকার। কিন্তু প্রকৃত স্বাধীনতা দায়িত্ববোধ, আত্মত্যাগ এবং জাতীয় স্বার্থের প্রতি অঙ্গীকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গণতান্ত্রিক অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনই সামাজিক স্থিতিশীলতা, রাষ্ট্রগঠন এবং দেশের প্রচলিত প্রতিষ্ঠানগুলোর প্রতি দায়িত্ববোধও সমানভাবে প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থী ও তরুণদের বড় ধরনের আন্দোলন এবং প্রবেশিকা পরীক্ষার অনিয়ম ও প্রশ্নফাঁসকে কেন্দ্র করে গড়ে ওঠা বিক্ষোভের প্রেক্ষাপটে ডোভালের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ

লোকমান্য তিলকের অবদানের কথা স্মরণ করে এনএসএ বলেন, ভয়, নির্যাতন ও অসংখ্য কষ্টের মধ্যেও তিলক জাতীয় চেতনা গঠনে অসামান্য ভূমিকা রেখেছিলেন। তার আত্মত্যাগ বর্তমান প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা হওয়া উচিত।

ভারত বর্তমানে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে উল্লেখ করে তিনি দেশের উদীয়মান তরুণদের রাষ্ট্রগঠনে নিজেদের পুরোপুরি উৎসর্গ করার আকুল আবেদন জানান। ডোভাল বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং তরুণদের সম্মিলিত প্রচেষ্টাতেই ভারত নতুন এক অধ্যায়ের সূচনা করতে সক্ষম হবে।