হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ২১, ২০২৬

বড়াইগ্রামে আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না, জনজীবনে চরম দুর্ভোগ।

By বিশেষ প্রতিনিধি, বেঙ্গল টাইমস:

9e375759-f0fa-4484-b0b3-13c508846518

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বেশ কয়েকটি এলাকায় নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার টানা ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শনিবার (২২ আগস্ট) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর ফিডার এবং ৮ নম্বর ফিডারের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নির্ধারিত সময়ে নিম্নোক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—

  • * বনপাড়া ফজলিতলা
  • * আহম্মেদপুর বাজার ও পার আহম্মেদপুর
  • * খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া ও কেচুয়াকোড়া
  • * বালিয়া, কলাকান্তনগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, আটঘরিয়া ও বড়বড়িয়া
  • * ধানুড়া (আংশিক)
  • * কালিকাপুর (আংশিক)

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, মাঠপর্যায়ের কাজের অগ্রগতি ও বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার নির্ধারিত সময় কিছুটা কম-বেশি হতে পারে।

সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে সমিতি কর্তৃপক্ষ।