বিনা অনুমতিতে ৮ মাস অনুপস্থিত: ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
By বিশেষ প্রতিবেদক | ঢাকা
যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘ আট মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) বিপ্লব বিজয় তালুকদারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তিনি ঢাকার রাজারবাগ পুলিশ টেলিকমে সংযুক্ত ছিলেন।
গত বুধবার (২৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে যা বলা হয়েছেসরকারি প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের (২০২৫ সালের) ৬
অক্টোবর থেকে কর্তৃপক্ষের কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়:তাঁর এই দীর্ঘ অনুপস্থিতি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী যথাক্রমে ‘অসদাচরণ’ এবং ‘পলায়ন’-এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ।
এই অপরাধের প্রেক্ষিতে বিধিমালা অনুযায়ী,
তিনি যে তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন (অর্থাৎ ৬ অক্টোবর ২০২৫), সেই একই তারিখ থেকে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।বিপ্লব বিজয়ের কর্মজীবনবিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (ASP) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে ২০২৩ সালে তিনি ডিআইজি (উপমহাপরিদর্শক) পদে পদোন্নতি পেয়েছিলেন