হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ৩, ২০২৬

ছয় মাসের ইন্টার্নশিপ শেষে বাংলাদেশকে বিদায় জানালেন ডেনিশ ইন্টার্ন ম্যাডস ক্রিস্টেনসেন

By আন্তর্জাতিক ডেস্ক | বেঙ্গল টাইমস

IMG_8602

বাংলাদেশে ছয় মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করে বিদায় নিয়েছেন ঢাকায় অবস্থিত ডেনমার্ক দূতাবাসের ট্রেড কাউন্সিলের ইন্টার্ন ম্যাডস ক্রিস্টেনসেন। দূতাবাস এক বার্তায় তাঁর অবদানের প্রশংসা জানিয়ে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।

দূতাবাস জানায়, দায়িত্বের প্রথম দিন থেকেই ম্যাডস ক্রিস্টেনসেন দূতাবাসের কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। পুরো ইন্টার্নশিপজুড়ে তিনি পেশাদারিত্ব, কৌতূহল এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমে সহকর্মীদের আস্থা অর্জন করেন।

চলতি সেমিস্টারে একমাত্র ইন্টার্ন হিসেবে তিনি দূতাবাসের বিভিন্ন শাখার সঙ্গে সমন্বয় করে কাজ করেন এবং বাংলাদেশে ডেনমার্কের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

ইন্টার্নশিপ চলাকালে তিনি ডেনমার্ক ও বাংলাদেশের বাজার এবং বাণিজ্য নিয়ে বিভিন্ন গবেষণা ও বিশ্লেষণ পরিচালনা করেন। পাশাপাশি ব্যবসায়িক ও অংশীজনদের নিয়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করেন।

এছাড়া অর্থনৈতিক কূটনীতি বিষয়ক যোগাযোগ কার্যক্রম জোরদার করা এবং দূতাবাসের কর্মকর্তাদের যোগাযোগ দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দূতাবাস আরও জানায়, পেশাগত দায়িত্বের বাইরে ম্যাডস বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, স্থানীয় খাবার এবং মানুষের সঙ্গে আন্তরিকভাবে মিশে দেশের বৈচিত্র্যকে কাছ থেকে উপভোগ করেছেন। বাংলাদেশে অর্জিত বন্ধুত্ব, অভিজ্ঞতা এবং নতুন দৃষ্টিভঙ্গি তাঁর ভবিষ্যৎ জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছে দূতাবাস। বিদায়ী বার্তায় ডেনমার্ক দূতাবাস ম্যাডস ক্রিস্টেনসেনের ভবিষ্যৎ সাফল্য কামনা করে জানায়, বাংলাদেশে তাঁর সময়ের স্মৃতি দীর্ঘদিন হৃদয়ে গেঁথে থাকবে।