হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ২১, ২০২৬

শিশু ধর্ষণকাণ্ড ঘিরে চট্টগ্রামে উত্তেজনা, সংঘর্ষে আহত অন্তত ২৩

By স্টাফ রিপোর্টার

IMG_6081

চট্টগ্রামে এক শিশু ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দুই সাংবাদিকসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নগরীর একটি এলাকায় শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে এলাকাবাসী রাস্তায় নেমে আসে। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ শুরু হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক এলাকায়ও।

সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুই সাংবাদিকসহ অন্তত তিনজন আহত হন বলে জানা গেছে। এছাড়া ধাওয়া-পাল্টাধাওয়া ও বিচ্ছিন্ন সংঘর্ষে আরও প্রায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি র‌্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে রাত ১১টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক ও অন্যান্য আহতদের খোঁজখবর নেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত উপস্থিতিতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।