আ.লীগের ঝটিকা মিছিল ঠেকাতে গিয়ে সংঘর্ষ, হাসপাতালে ছাত্রদল-জামায়াতের ৫ নেতা
By স্টাফ রিপোর্টার
সুহিলপুর ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে ঝটিকা মিছিল বের করেন। মিছিলে সদর উপজেলার বুধল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, হাবিবুল্লাহ, আব্দুস সালাম ও সৈয়দ মিয়া মেম্বার নেতৃত্ব দেন বলে দাবি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে হামলার ঘটনায় বিএনপি ও জামায়াতের চার নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আহতরা হলেন জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি মো: রোকন উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীনুল ইসলাম শাহীন ও জেলা নবীন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানায়, সুহিলপুর ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে ঝটিকা মিছিল বের করেন। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় বলে অভিযোগ করা হয়। মিছিলে সদর উপজেলার বুধল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, হাবিবুল্লাহ, আব্দুস সালাম ও সৈয়দ মিয়া মেম্বার নেতৃত্ব দেন বলে দাবি করা হয়েছে।এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও তাদের প্রতিহত করতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মোটরসাইকেলে পিছু নেন। পরে সুহিলপুর থেকে বুধল ইউনিয়নের মালিহাতা শান্তিনগর এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন তারা।এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মো: জোনায়েদ হাসান। এক বিবৃতিতে তিনি বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা মোটরসাইকেলে ঝটিকা মিছিলের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালায়। তাদের প্রতিহত করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।’তিনি আরো বলেন, এ হামলায় জেলা প্রচার সম্পাদক রোকন উদ্দিনসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং কয়েকজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে জোনায়েদ হাসান জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।