হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ১৯, ২০২৬

একসঙ্গে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল বিএসইসি

By বেঙ্গল টাইমস ডেস্ক:

09232f7e-60ae-466f-bc5a-ebe74fb259f6

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একসঙ্গে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। শৃঙ্খলাভঙ্গ ও প্রশাসনিক বিশৃঙ্খলার অভিযোগে নেওয়া এ পদক্ষেপকে সংস্থাটির ইতিহাসে অন্যতম বড় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে।

একই সঙ্গে আরও পাঁচ কর্মকর্তার বেতন গ্রেড সর্বনিম্ন স্তরে নামিয়ে দেওয়া হয়েছে। বিএসইসির ইতিহাসে একই দিনে এতসংখ্যক কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ঘটনা এটিই প্রথম বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত বছরের ৫ মার্চ বিএসইসি ভবনে তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনের অন্য সদস্যদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও অরাজকতা সৃষ্টির অভিযোগ তদন্তে উঠে আসে।

মঙ্গলবার (১৮ আগস্ট) অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (১৯ আগস্ট) সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থার আনুষ্ঠানিক চিঠি হাতে পেয়েছেন।

ঘটনার সূত্রপাত যেভাবে

গত বছরের ৫ মার্চ বিএসইসির তৎকালীন নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে আন্দোলনরত কর্মকর্তারা তৎকালীন চেয়ারম্যান ও কমিশনারদের সভাকক্ষে অবরুদ্ধ করে রাখেন।

অভিযোগ রয়েছে, ওই সময় বিএসইসি ভবনের সিসিটিভি ক্যামেরা, ওয়াই-ফাই, লিফট ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে পুরো ভবনে অচলাবস্থা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে অবরুদ্ধ শীর্ষ কর্মকর্তাদের উদ্ধার করেন।

ঘটনার পরদিন, ৬ মার্চ রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ ঘটনায় একটি ফৌজদারি মামলা করা হয়। পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে বিভাগীয় তদন্ত শুরু হয় এবং সংশ্লিষ্টদের সাক্ষ্য নেওয়া হয়।

দীর্ঘ তদন্ত ও প্রক্রিয়া শেষে মোট ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এর মধ্যে একজন কর্মকর্তা আগে থেকেই চাকরিচ্যুত হওয়ায় বাকি ২২ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা কার্যকর করেছে বিএসইসি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বিএসইসিতে প্রশাসনিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা

এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতেই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।