হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ১২, ২০২৬

বরিশাল আদালত প্রাঙ্গণে বিকট বিস্ফোরণ, এলাকা ঘিরে রেখেছে পুলিশ

By বরিশাল প্রতিনিধি, বেঙ্গল টাইমস

284edafa-25d1-483c-8256-0effc9346dfc

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে হঠাৎ এ বিস্ফোরণ ঘটে। এতে বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালতে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আদালত চত্বর ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে এবং আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যদের পাশাপাশি বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেন।

প্রাথমিকভাবে বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে বিস্ফোরণের ঘটনায় আদালত প্রাঙ্গণের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।কারা, কীভাবে এবং কী উদ্দেশ্যে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।

বিস্ফোরণের ধরন ও ব্যবহৃত বস্তু সম্পর্কে বোমা নিষ্ক্রিয়করণ দলের পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।