হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published সেপ্টেম্বর ৪, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে বাংলাদেশের উদ্বেগ গুরুত্ব পাবে: জয়শঙ্কর

By Bengal Times ডেস্ক | ৪ সেপ্টেম্বর ২০২৬

IMG_9535

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের আগে বিহার রাজ্যের উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

এ বিষয়ে বিহার সরকারকে দেওয়া এক চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি জানিয়েছেন।ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, গত ২৮ আগস্ট বিহার সরকারকে চিঠিটি পাঠান জয়শঙ্কর।

সেখানে বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার সময় বিহারের উদ্বেগ ও সংশ্লিষ্ট স্বার্থ বিবেচনায় রাখার কথা উল্লেখ করা হয়েছে। ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছরের জন্য গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিটির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা রয়েছে। মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশের মধ্যে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে।গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা রয়েছে।

বিশেষ করে শুষ্ক মৌসুমে গঙ্গার পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশের নিম্ন অববাহিকা অঞ্চলে এর প্রভাব পড়ে।

১৯৯৬ সালের চুক্তির অন্যতম উদ্দেশ্য ছিল শুষ্ক মৌসুমে বাংলাদেশে গঙ্গার পানির ন্যায্য প্রবাহ নিশ্চিত করা। তবে চুক্তিটি নিয়ে ভারতের বিহার রাজ্য সরকারের আপত্তি রয়েছে।

রাজ্যটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমান পানি বণ্টন ব্যবস্থার কারণে বিহারের কৃষক ও সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ছেন। এ কারণে চুক্তি নবায়নের আগে বিহারের স্বার্থকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়ে আসছে রাজ্য সরকার।এ অবস্থায় জয়শঙ্করের সাম্প্রতিক চিঠিকে গঙ্গা চুক্তি নবায়ন প্রক্রিয়ায় বিহারের উদ্বেগকে কেন্দ্রীয় পর্যায়ে বিবেচনার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে পানি বণ্টন নিয়ে কী ধরনের সমঝোতা হয়, সেটিই এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। পাশাপাশি বিহারের আপত্তি কীভাবে চুক্তি নবায়নের আলোচনায় প্রভাব ফেলে, সেদিকেও নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।