হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ১৭, ২০২৬

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-এর

By নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১৭ জুলাই ২০২৬

IMG_8270

মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের দায়ে তিনটি প্রতিষ্ঠানের তিনটি খাদ্যপণ্য বাজার থেকে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

পাশাপাশি পণ্যগুলোর সব ধরনের বিপণন ও বিক্রি অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণ ভোক্তাদের এই পণ্যগুলো কেনা বা গ্রহণ করা থেকে বিরত থাকতে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

নিষেধাজ্ঞা পাওয়া পণ্য ও প্রতিষ্ঠানসমূহ:নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জরুরি বিজ্ঞপ্তিতে চিহ্নিত পণ্যগুলো হলো:

ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেড: ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’

ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেড: ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’

আরবোটিং ফুড কোম্পানি লিমিটেড: ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’

গতকাল বৃহস্পতিবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কঠোর সিদ্ধান্ত জানায় বিএফএসএ।

সমন্বয়হীনতা ও লাইসেন্সিং জটিলতা বড় বাধানিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে দেশে ৩৮টি সরকারি প্রতিষ্ঠান কাজ করে থাকলেও, সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব রয়েছে বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে খাদ্যের গুণগত মান নিশ্চিত করার জন্য আলাদা কোনো বাধ্যতামূলক লাইসেন্স বা সনদ না থাকায় এই অনিয়ম রোধ করা যাচ্ছে না। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া বলেন, "ব্যবসায়িক মুনাফার লোভে খাবারে ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহারের প্রবণতা দীর্ঘদিনের। জনস্বাস্থ্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর নজরদারি জরুরি।"নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. রেজাউল করিম বলেন, "খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা লাইসেন্সিং ব্যবস্থা না থাকায় অনিয়ম থামানো কঠিন হয়ে পড়েছে।

দ্রুত আইনি কাঠামো সংস্কার না করলে এমন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।"নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই পদক্ষেপকে সচেতন মহল স্বাগত জানালেও, নিয়মিত তদারকি ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।