হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ১৯, ২০২৬

সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতা জিলানীর ওপর হামলা, উদ্বেগ ও নিন্দা

By নিজস্ব প্রতিবেদকঢাকা | ১৯ মে ২০২৬

99c7568e-6c1d-4fdd-9e26-a5e648a804a9

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ছাত্রলীগ নেতা জিলানীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (১৮ মে) রাতে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জেরে হামলাকারীরা পরিকল্পিতভাবে জিলানীর ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসার ফল এবং এ ধরনের সহিংসতা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।

আহত জিলানীর পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, বিএনপির সন্ত্রাসীরাই এ হামলার সঙ্গে জড়িত। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে জিলানীকে হুমকি দেওয়া হচ্ছিল।

ঘটনার খবর পেয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব হাসপাতালে গিয়ে আহত জিলানীর খোঁজখবর নেন। 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল-এর কো-কনভেনর ড. তৌহিদা রশিদ আহত নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, “রাজনৈতিক মতপার্থক্যের নামে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন মহল হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।