হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ১, ২০২৬

ভোগাপুরামে অলুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন, অন্ধ্র প্রদেশের উন্নয়নে নতুন দিগন্ত

By আন্তর্জাতিক ডেস্ক | বেঙ্গল টাইমস, প্রকাশিত: ১ আগস্ট ২০২৬

IMG_8576

ভারতের অন্ধ্র প্রদেশের ভোগাপুরামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে অলুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দর। আধুনিক অবকাঠামো ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত এই বিমানবন্দরকে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই আন্তর্জাতিক বিমানবন্দর অন্ধ্র প্রদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

বিমানবন্দরটির যাত্রী টার্মিনাল আধুনিক সুযোগ-সুবিধায় সজ্জিত। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে যাত্রীদের জন্য নিরাপদ, দ্রুত ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে এটি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি টার্মিনাল ভবনের নকশায় অন্ধ্র প্রদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটানো হয়েছে।

ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি বিপ্লবী  বলুরি সিতারাম রাজু-এর নামে নামকরণ করা এই আন্তর্জাতিক বিমানবন্দর দেশের ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং ভবিষ্যৎ উন্নয়নের আশাবাদী দৃষ্টিভঙ্গির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

সরকারের আশা, বিমানবন্দরটি চালু হওয়ার ফলে অন্ধ্র প্রদেশে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে, শিল্প ও ব্যবসার প্রসার ঘটবে এবং রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।