হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ১৮, ২০২৬

ঐতিহাসিক ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

By স্টাফ রিপোর্টার

IMG_5888

যুক্তরাজ্য:  ঐতিহাসিক ১৭ মে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা র- স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সিলেট আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন ইউকে আওয়ামী লীগের সভাপতি জনাব জালাল উদ্দিন। তিনি বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শ পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। তাঁর দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির এক নতুন উচ্চতায় পৌঁছেছে।

এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলায় রাব্বি স্মরণ, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার এমপি, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আহমেদ সেলিম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু মিতু, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার এবং যুক্তরাজ্য মহিলা যুবলীগের সভানেত্রী ইয়াসমিন সুলতানা পলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে তিনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন অগ্রযাত্রায় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

নেতৃবৃন্দ বলেন, দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনের আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।